জীবন ও যৌনতা সম্পর্কে সিগমুন্ড ফ্রয়েডের কিছু অসাধারণ উক্তি

Wisdom Apps

সিগমুন্ড ফ্রয়েড (মে ৬, ১৮৬৫- সেপ্টেম্বর ২৩, ১৯৩৯) ছিলেন একজন অস্ট্রিয় মানসিক রোগ চিকিৎসক এবং মনস্তাত্ত্বিক। তিনি "মনোসমীক্ষণ" (Psychoanalysis) নামক মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবক। ফ্রয়েড "মনোবীক্ষণের জনক" হিসেবে পরিগণিত। তার বিভিন্ন কাজ জনমানসে বিরাট প্রভাব ফেলেছে। মানব সত্বার 'অবচেতন', 'ফ্রয়েডিয় স্খলন', 'আত্মরক্ষণ প্রক্রিয়া' এবং 'স্বপ্নের প্রতিকী ব্যাখ্যা' প্রভৃতি ধারণা জনপ্রিয়তা পায়। একই সাথে ফ্রয়েডের বিভিন্ন তত্ত্ব সাহিত্য, চলচ্চিত্র, মার্ক্সবাদী আর নারীবাদী তত্ত্বের ক্ষেত্রেও গভীর প্রভাব বিস্তার করে। তিনি ইডিপাস কম্পলেক্স ও ইলেক্ট্রা কম্পলেক্স নামক মতবাদ সমূহের জন্য অধিক আলোচিত। এখানে  জীবন ও যৌনতা সম্পর্কে সিগামুন্ড ফ্রয়েডের কিছু অসাধারণ উক্তি দেওয়া হল - 


  • গণিকাবৃত্তি পৃথিবীর আদিমতম ব্যবসা । 
  • পুরুষ ও নারীর মধ্যে তেমন কোনো যৌন প্রতিদন্ধিতা নেই। শরীরের সম্পূর্ণ সুখানুভূতির জন্য তারা হলো একে অন্যের পরিপূরক।
  • প্রকৃতির নিয়মে বালিকারা যেমন এক লহমায় যুবতী হয়ে যায়, সমবয়সী পুরুষের চেয়ে শরীরে মনে অনেক বেশি পরিণত , সেই  ইঙ্গিতে তারাই আগে পা রাখে বার্ধক্যের উষর প্রান্তরে । 
  •  একথা স্বীকার করতেই হবে যে, মানবসত্তা পুরুষ ও নারীর যুগলবন্দি শুনতে চায়, তার এক হাতে পৌরুষের উদ্দাম মন্দিরা অপর হাতে নারীত্বের মরমী সেতার। এই দুই নিয়েই বেজে ওঠে জীবনের কনসার্ট। 
  •  সব পূর্ণতারই থাকে নিজস্ব অহমিকা।
  •  কিছু কিছু যৌন নির্ভরশীলতা হলো আবশ্যকীয়, যা প্রেমের বাধনকে সুসংহত ও সুসংবদ্ধ করে।
  • একটি সুন্দরী নারী দর্শনে পুরুষের  মনে এবং একটি বলিষ্ঠ স্বাস্থ্যের সুপুরুষ দর্শনে নারীর মনে আসক্তি ও কামভাব জাগ্রত হবে এটাই তো স্বাভাবিক। এই স্বাভাবিকত্বের মধ্যে যারা অন্যায় ও পাপ অনুসন্ধানে তৎপর হয়, তারা অসুস্থ মস্তিস্ক । 
  •  যে মেয়ে একবার তুলে দেয় শরীরের সমস্ত উপহার, সে কিছুতেই ভুলতে পারে না সেই প্রেমিক অথবা সুপুরুষের মুখ। 
  • সেক্স ব্যতীত প্রেম অলীক কল্পনা মাত্র।
  • রমণীত্ব হলো সেই গুণ, যা নারীকে বহু পুরুষের চোখে ভোগ্যা করে তোলে।
  • আমার মতে যে কোনো শিশুই স্বার্থপর, অপরাধপ্রবণ এবং আত্মসুখী। শিশুর যদি পর্যাপ্ত শক্তি সাধ্য থাকতো তাহলে সে গোটা পৃথিবীটাকে বুঝি ধ্বংস করে ফেলতো।
  • যৌন ইচ্ছা কোনো পাপের পরিণতি নয়, এ হলো জীবনের স্বাভাবিক সুন্দর বহিঃপ্রকাশ।
Tags
Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!